বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার কাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

 

Manual5 Ad Code

তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কাগাউড়া গ্রামের টেনু মিয়ার ছেলে রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আতাউর রহমানের বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে কাগাউড়া বাজারে শুক্রবার বিকেলে এক মুসল্লিকে গালাগালির জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।

Manual8 Ad Code

 

এরই জেরে শনিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code