সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলায় কথিত ডাক্তার রকিবুলের ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জান্নাত নামের এক চার বছরের শিশু।
মাধবপুর উপজেলার ১১নং ইউনিয়নের হরিতলা গ্রামের মো: আব্দুস সালামের মেয়ের জান্নাত (৪) গত বুধবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের বাড়িতে ধানের দানা (ধান) যৌনাঙ্গে প্রবেশ হওয়ায় দ্রুত শাহপুর বাজারে কথিত ডাক্তার রকিবুলের কাছে নিয়ে যাওয়া হয়। কথিত ডাক্তার যৌনাঙ্গের পাশে ইনজেকশন পুস করে বিভিন্ন ভাবে ধান বের করার চেষ্টা করে। এ সময় জান্নাতের যৌনাঙ্গ দিয়ে প্রচুর পরিমাণ রক্তপাত হয়। পরে কথিত ডাক্তার রকিবুল শিশু জান্নাতের চিকিৎসা করতে অপরাগতা শিকার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শিশু জান্নাতের বাবা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ভর্তি করান শিশুকন্যা জান্নাতকে। হাসপাতালে ভর্তির রেজিষ্ট্রেশন নং-৫৪৬৫০, বেড নং-০৩, গাইনি ওয়ার্ড।
এ বিষয়ে কথিত ডাক্তার রকিবুলের বিরুদ্ধে জান্নাতের বাবা সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সিভিল সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাসা প্রদান করেন।
এ বিষয়ে জানতে কথিত ডাক্তার রকিবুলের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে চিকিৎসার বিষয়টি অস্বীকার করেন। পরে স্বীকার করে বলেন, আমি চেষ্টা করেছি ধান বের করার জন্য, বের না হওয়ায় তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
অনুসন্ধানে জানা গেছে, কথিত ডাক্তার রকিবুল দীর্ঘদিন ধরে নিজ নামে ডাক্তার পরিচয় দিয়ে ভিজিটের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তিনি ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন হরিতলা-শাহপুর, মাধবপুর স্টারপোরসেলিন লিমিটেড কোম্পানিতে মেডিকেল এসিস্ট্যান্ট পদে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ বছর যাবত। তার ব্যবস্থা পত্রে টাইটেলের পাহাড় জমে রয়েছে। পদ-পদবী দেখল মনে হবে তিনি কত বড় ডাক্তার কে জানে! এই নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
Design and developed by ওয়েব হোম বিডি