নবীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

নবীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জে রাতের আঁধারে মিরাশ আলী নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ মে)  রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

Manual2 Ad Code

 

নিহত মিরাশ আলী নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির দক্ষিণ হোসেনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।

Manual1 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ডালিম আহমেদ জানান, রোববার রাতে মিরাশ আলী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে এবং তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের এক সদস্য ঘর থেকে বের হলে মিরাশ আলীকে গলা কাটা অবস্থা পরে থাকতে দেখেন।

 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

ওসি বলেন, নিহতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধারণা দিতে পারছেন না। তবে আরশ আলী কিছুটা মানসিক সমস্যায় ভোগছিলেন বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code