মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ১৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ১৭ জনের করোনা শনাক্ত

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউনের মধ্যে সেখান থেকে মৌলভীবাজারে আসা ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Manual3 Ad Code

 

বুধবার (০২ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual1 Ad Code

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ৭১ জন প্লাস্টিক ফেরিওয়ালা জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় অবস্থান করছেন। এই দুই এলাকার পাঁচটি কলোনিতে গিয়ে পাওয়া যায় ৬৯ জনকে। সোমবার (৩১ মে) সকালে এসব এলাকা লকডাউন করে তাদের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা।

 

এর আগে ২৯ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকায় একটি কলোনিতে গিয়ে ৩৪ জনের করোনা পরীক্ষা করালে তাদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের দেওয়া তথ্যে জানা যায়, জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় তাদের সঙ্গে আসা আরও ৭১ জন অবস্থান করছেন।

 

Manual2 Ad Code

জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ জানান, ৭১ জনের মধ্য ২ জন চাঁপাইনবাবগঞ্জের নন। তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। গুজারাই এলাকায় ৬ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। বড়কাপন এলাকার ১৭ জনের পজিটিভ এসেছে। তাদের হাসপাতাল করোনা ইউনিটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code