বিশ্বনাথে সুমেল হত্যার ৮ আসামির জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

বিশ্বনাথে সুমেল হত্যার ৮ আসামির জামিন নামঞ্জুর

Manual3 Ad Code
বামে নিহত সুমেল, মধ্যে হত্যা মামলার আসামি ও ডানে এখনো অধরা এ হত্যার প্রধান সাইফুল।

 

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সুমেল হত্যাকান্ডের জেলে থাকা ৮ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Manual4 Ad Code

 

বুধবার (০২ জুন)  সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাশের আদালতে শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।

 

Manual8 Ad Code

আসামী পক্ষের সিনিয়র আইনজীবি এডভোকেট লালা ও এডভোকেট জাকিয়া বেগম আসামী পক্ষের জামিনের আবেদন করেন।

 

বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর জামিনের তীব্র আপত্তি করে আদালতকে জানান, সুমেল হত্যাকান্ড দেশের আলোচিত ও চাঞ্চল্যকর একটি হত্যাকান্ড। এই হত্যাকান্ডের মূল আসামীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে। এই আসামীরা জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে।

 

তিনি আরও বলেন, সিলেট জেলা দায়রা জজ আদালতে ফৌজদারী বিবিধ মামলা নং-৮৬৮/২০২১ মূলে আসামী আনোয়ার হোসেনের জামিন শুনানী হলে মাননীয় জেলা জজ আদালত তা নামঞ্জুর করেন।

Manual6 Ad Code

 

আসামীরা হলেন- আশিক উদ্দিন, ইলিয়াছ আলী, আব্দুন নূর, পারভেজ উরফে টেরা পারভেজ, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, জাবেদুল ইসলাম। সুমেল হত্যাকান্ডে বিশ্বনাথ জিআর ১৩১/২০২১ইং মামলার বাদী হচ্ছেন ইব্ররাহিম আলী সিজিল।

 

।আরও পড়ুন 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code