নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটে যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১

নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটে যুবকের কারাদণ্ড

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় মো. আনোয়ার হোসেন (৩২) নামের এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (০৫ জুন ) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন এ সাজা প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।

 

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে আনোয়ার হোসেন নামে ওই বখাটে যুবক উত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

 

খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ঘটনার সাক্ষীদের বক্তব্য প্রেক্ষিতে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং সে অপরাধ স্বীকার করায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code