সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত শ্রীমঙ্গল লাউয়াছড়া পাহাড় থেকে পড়ে যাওয়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকা পড়ে। পরে রেল বিভাগ ও বন বিভাগের কর্মচারীরা গাছ কেটে রেল যোগাযোগ স্বাভাবিক করেন।
স্থানীয়রা আরও বলেন, হঠাৎ করে একটি গাছ পারাবত এক্সপ্রেসের লোকোমেটিভের ওপর আছড়ে পড়ে। পারাবতের লোকো ক্ষতিগ্রস্ত হয়। বহু সময় ধরে আটকে থাকার পর লাইন ক্লিয়ার হয়েছে।
শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন আটকে ছিল। পরে গাছ সরিয়ে লাইন ক্লিয়ার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় ভানুগাছ রেলস্টেশনে চট্টগ্ৰামগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি