নবীগঞ্জে বিয়ের ২০ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২১

নবীগঞ্জে বিয়ের ২০ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিয়ের ২০ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন এক নববধূ। বৃহস্পতিবার (১০ জুন) রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নে নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঘটনার ২০ দিন পূর্বে আউশকান্দি ইউনিয়নের আবদাল মিয়ার মেয়ে লাভলী বেগমের সঙ্গে দেবপাড়া ইউনিয়নের চিট ফরিদপুর গ্রামের মোজ্জাম্মেল মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে মনের মিল না হওয়ায় গত বুধবার লাভলীর বাবার বাড়িতে থাকাকালীন বিবাহ বিচ্ছেদ ঘটে। পরদিন রাতে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

পরিবারের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

শুক্রবার (১১ জুন) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code