হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে একদিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

 

শনিবার (১২ জুন) সকাল ও রাত সাড়ে ৮ টার দিকে পৃথক সময়ে জেলার শায়েস্তাগঞ্জ সেলামি রেলক্রসিং ও লস্করপুর রেল গেইট এলাকায় রেল দুর্ঘটনা ঘটে। পরিচয় পাওয়া যুবক সৈয়দ মান্না হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের সৈয়দ বাদল মিয়ার ছেলে। অন্যজন অজ্ঞাত যুবক।

 

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ হারুনুর রশীদ জানান, সন্ধ্যার দিকে সৈয়দ মান্না নামে ওই যুবক রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

তিনি বলেন, নিহত যুবকের বাড়িতে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলেই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

হারুনুর রশীদ আরো জানান, এর আগে শুক্রবার সকালে লস্করপুর রেল গেইট এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্ত করার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code