রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার রাজনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মবু মিয়া (৩৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালামোহা ছড়ার ব্রিজের উত্তর পাশে মটুকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. মবু মিয়া শনিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির সার বোঝাই করা কুষ্টিয়াগামী একটি (ঢাকা মেট্রো ট ১৩-৪৫৭৮) ট্রাকের সঙ্গে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কের কালামোহা ছড়ার ব্রিজের উত্তরপাশে মটুকপুর এলাকায় তার মোটরসাইকেলের (সিলেট হ ১৪-৪২৪৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. মবু মিয়া নিহত হন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন।

 

Manual8 Ad Code

খবর পেয়ে রাজনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

নিহত মবু মিয়ার ছোটভাই জাহিদ হাসান ডাবলু (২৪) বলেন, গত ১০ মে দুবাই থেকে আমার ভাই দেশে আসেন। আগামী ১০ আগস্ট তার ফিরতি ফ্লাইটে দুবাই ফেরার কথা ছিল। পরিবারে তার স্ত্রী, ৫ বছরের এক মেয়ে ও ২ বছর বয়সী এক ছেলে রয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code