বানিয়াচংয়ে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

বানিয়াচংয়ে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছানা উল্ল্যাকে ২০ বছর পর গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি উপজেলার দত্তগ্রামের রহমত আলীর ছেলে।

Manual8 Ad Code

 

শনিবার (১২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

Manual8 Ad Code

 

তিনি জানান, ১৯৯৯ সালে একই গ্রামের আব্দুল হক হত্যা মামলায় তাকে আসামী করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় শ্রমিকের কাজ নেন। মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর তাকে দোষী করে যাবজ্জীবন সাজা প্রদান করেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

 

Manual8 Ad Code

ওসি আরও জানান, হ‌ত্যাকাণ্ডের পর বাড়ি থেকে পালিয়ে গেয়ে মাধবদীতে শ্রমিকের কাজ নেয় ছানা উল্ল্যা। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। রাতেই জেল হাজাতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code