সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
ছবি প্রতিকী
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে লামিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুর ১টার সময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে এই ঘটনা ঘটে। শিশু লামিয়া বেগম ওই গ্রামের দুলাল মিয়া মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে অন্য শিশুদের সাথে লামিয়া খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে তুলে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল কামাল।
Design and developed by ওয়েব হোম বিডি