বানিয়াচংয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১

বানিয়াচংয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

Manual4 Ad Code

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার ( ১৬ জুন) বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। শিশু দু’টির মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Manual2 Ad Code

শিশু দু’টি বানিয়াচং উপজেলার দেশমূখ্য পাড়ার নূর মিয়ার মেয়ে তাসপিয়া (৮) ও  নুরফল মিয়ার কন্যা নুসরাত (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।

 

Manual4 Ad Code

বানিয়াচং থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেশমূখ্য পাড়া গ্রামের আপন দুই ভাই নুর মিয়া ও নুর ফল মিয়ার দুই শিশু কন্যা তাসপিয়া ও নুসরাত।

 

Manual4 Ad Code

আপন চাচাতো বোন হওয়ায় তারা দু’জন এক সাথে সবসময় খেলাধুলাসহ একসাথে থাকতো। তাসপিয়া সাঁতার জানলেও সাঁতার জানতো না নুসরাত। বুধবার বিকেল ৫টার দিকে সকলের অগোচরে বাড়ির পিছনের পুকুরে শিশু দু’টি গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে তাদেরকে দেখতে না পওয়ায় স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের ঘাটে জামা দেখে পানির নীচ থেকে লাশ উদ্ধার করা হয়। শিশু দু’টির লাশ উদ্ধার করার সময় একজন অপর জনকে জড়াজড়ি ধরা ছিলো।

 

Manual8 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ঘটনাটি মর্মান্তিক। শিশু দু’টির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code