চুনারুঘাটে মানসিক রোগীর হামলায় নিজের কন্যাসহ ৫

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১

চুনারুঘাটে মানসিক রোগীর হামলায় নিজের কন্যাসহ ৫

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার পাচারগাঁও গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে আব্দুল মন্নান বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছেন এমন দাবী এলাকাবাসীর।

 

শনিবার (১৯ জুন) সকাল ৯টায় হঠাৎ করে মন্নান করাত ও দা দিয়ে এলোপাতারি নিজের শরীরে কুপাতে থাকে। পরে তার নিজের মেয়ে সাদিয়া আক্তার (১০) বাধা দিলে তাকেও আগাত করে। পরিস্থিতি বেগতিক দেখে তার বড় ভাই আব্দুল্লাসহ (৭০) আরও বেশ কয়েকজন এগিয়ে আসলে তারা ছাড় পান নি।

 

Manual4 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেন চিকিৎসকরা।

 

Manual2 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পারিবারিক কলহের জের ধরে নাকি মানসিক সমস্যার কারণে এমন হয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code