সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১
সুরমা মেইল ডেস্ক : নরসিংদীর সদর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের সাঁকুড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সাভারের জিরাব এলাকার বাসিন্দা। তারা সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ঘোড়াশালমুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় মাইক্রোবাসের আরো ৯ যাত্রী। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে সাহেব আলী পাঠান বলেন, তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ কাজ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি