হবিগঞ্জে ২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১

হবিগঞ্জে ২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় ২ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা কর্মসূচির সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (১৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি আবু জাহির এ সহায়তা বিতরণ করেছেন।

 

জানা গেছে, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া, রিচি, তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ২ হাজার মানুষকে ৫০০ টাকা করে ৫ লাখ টাকা এবং এমপির ঐচ্ছিক তহবিল থেকে শতাধিক মানুষকে দেয়া হয়েছে আরো আড়াই লাখ টাকা।

 

Manual7 Ad Code

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ইউএনও বর্ণালী পাল, সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস, আক্তার হোসেন ও আনু মিয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়ার আহবান জানান এমপি আবু জাহির।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code