মৌলভীবাজারের ঘর পেলো আরও ৬৫৭ পরিবার

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

মৌলভীবাজারের ঘর পেলো আরও ৬৫৭ পরিবার

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মুজিববর্ষে সরকা‌রের উপহার হি‌সে‌বে দ্বিতীয় পর্যা‌য়ে মৌলভীবাজার জেলায় ৬৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন নতুন পাকা ঘর ও দুই শতক করে জমি।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

 

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহি অফিসার নজরুল ইসলাম সভাপতিত্তে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মৌলভীবাজার-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে কনফারেন্সে কথা বলেন সুবিধাগ্রহীতা বীরাঙ্গনা শিলা গুহ। তিনি প্রধানমন্ত্রী প্রংশসা করেন এবং প্রধানমন্ত্রীকে তার বাড়িতে সাতকরা রান্না খাওয়ার আমন্ত্রণ করেন।

 

জেলার ৭টি উপজেলায় ৬৫৭টি ঘর এর মধ্যে সদর উপজেলায় ৩৭টি, রাজনগরে ৪২টি, শ্রীমঙ্গলে ১৫৮টি, কমলগঞ্জে ১৫২টি, কুলাউড়ায় ৮৩টি, জুড়ীতে ৮০টি, বড়লেকায় ১০৫টি।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code