পাল্টে যাচ্ছে মৌলভীবাজারের দু’টিসহ দেশের ২৬ রেলস্টেশন

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২১

পাল্টে যাচ্ছে মৌলভীবাজারের দু’টিসহ দেশের ২৬ রেলস্টেশন

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রেলের বগির সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্ম উঁচু করা, বিনা টিকিটের যাত্রী ঠেকানো, পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য আলাদা ওয়েটিং রুম, আলাদা টয়লেট, নবজাতকের মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাসহ নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে রেলওয়ে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দু’টিসহ দেশের ২৬টি স্টেশনে আধুনিকায়ন প্রকল্পের আওতায় এসব সুবিধা নিশ্চিত করবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল দফতর। এরই মধ্যে কয়েকটি স্টেশনে শুরু হয়েছে কাজ।

 

২৬টি স্টেশনের মধ্যে রয়েছে- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়া, চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, ফেনী, লাকসাম, নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, শায়েস্তাগঞ্জ, নোয়াপাড়া, ভানুগাছ,  গফরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, জামালপুর, ইসলামপুর, পুরার্শিবাড়ী ও দেওয়ানগঞ্জ।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন আরিফ বলেন, স্টেশনগুলোকে আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গত অর্থবছরে ৪৫ কোটি টাকা বরাদ্দ পায় প্রকৌশল বিভাগ। ২০২১-২২ অর্থবছরে ৫২ কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আধুনিকায়ন প্রকল্পের অর্থ বিশেষ খাত থেকে বরাদ্দ হবে। ২৬টি স্টেশনের আধুনিকায়নে এখন পর্যন্ত ৭৩টি টেন্ডার আহ্বান করা হয়েছে।

 

Manual7 Ad Code

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সবুক্তগীন বলেন, আধুনিক স্টেশনের সব সুবিধা এসব স্টেশনে থাকবে। যাত্রীদের ভ্রমণ আনন্দদায়ক করতে আরো নতুন কিছু করার পরিকল্পনা চলছে। একই সঙ্গে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কঠোর হচ্ছে রেলওয়ে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code