শাল্লায় তাণ্ডব: জামিন পেলেন সেই যুবলীগ নেতা স্বাধীন

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

শাল্লায় তাণ্ডব: জামিন পেলেন সেই যুবলীগ নেতা স্বাধীন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : তিন মাস তিন দিন পর সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা দাবি করা শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে জামিন দিয়েছেন আদালত।

 

সোমবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ বিচারক ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে তার জামিন আবেদন করলে তিনি তা মঞ্জুর করেন। তবে জামিন শুনানির সময় আসামি উপস্থিত ছিলেন না।

 

প্রধান আসামির জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ পিপি অ্যাডভোকেট শামসুন নাহার বেগম।

 

তিনি জানান, শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের উপর হামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে আদালত জামিন দিয়েছেন।

 

প্রসঙ্গত, গত ১৬ মার্চ ঝুমন দাস আপন নামে এক যুবক হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ বিষয়টিকে পুঁজি করে পরদিন ১৭ মার্চ ঝুমন ও তার আশপাশের অন্য হিন্দুদের ৮৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

 

এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা দায়ের করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৫০ নাম উল্লেখ করে প্রায় ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

অন্য মামলাটি করেন থানার এসআই আব্দুল করিম। পুলিশের মামলায় আসামি অজ্ঞাত করা হয় মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাচনী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি।

 

এর আগে গত ২০ মার্চ দিবাগত রাত তিনটার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে দিরাই উপজেলার নাচনী গ্রামের বর্তমান ইউপি সদস্য ও সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করে পিবিআই সিলেট।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

পরে তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই সিলেট। এরপর গত ২৩ মার্চ গ্রেপ্তার শহীদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার) ৫ দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমাণ্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code