সিলেটে শিশু সাঈদ হত্যা; পুলিশ কনস্টেবলসহ ৩ জনের ফাঁসি বহাল

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

সিলেটে শিশু সাঈদ হত্যা; পুলিশ কনস্টেবলসহ ৩ জনের ফাঁসি বহাল

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেট নগরীর শাহ মীর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু আবু সাঈদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া তিন আসামির ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (২২ জুন) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল খারিজ করে এ আদেশ দেন।

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুল, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা।

Manual3 Ad Code

 

এ মামলায় আদালতে পুতুলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাকিবের পক্ষে সাঈদ আহমেদ রাজা এবং আতাউর রহমানের পক্ষে ছিলেন মো. সিদ্দিকুর রহমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

 

Manual1 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ সিলেট নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ (৯) অপহৃত হয়। এর তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণারপাড় সোনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

একই বছরের ২৩ সেপ্টেম্বর এ মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার তৎকালীন ওসি (তদন্ত) মোশাররফ হোসেন। চার্জশিটে এ তিনজন ছাড়াও ওলামা লীগ নেতা মাহিব হোসেন মাসুমকে আসামি করা হয়।

 

এ মামলায় দ্রুত বিচার শেষে ওই বছরের ৩০ নভেম্বর আসামি মাসুমকে খালাস দিয়ে বাকি ৩ জনকে মৃত্যুদণ্ড দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

অপরদিকে আসামিরাও আপিল করেন। সব পক্ষকে শুনানি নিয়ে আদালত বিচারিক আদালতের রায় বহাল রাখল।

 

নিহত আবু সাঈদ সিলেট নগরীর রায়নগর শাহ মীর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও রায়নগর দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এড়ালিয়া বাজারের খশিলা এলাকায়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code