শায়েস্তাগঞ্জে ম্যাক্সি-ইমা গাড়ির সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

শায়েস্তাগঞ্জে ম্যাক্সি-ইমা গাড়ির সংঘর্ষে আহত ৫

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে ম্যাক্সী ও ইমা গাড়ির সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নছরতপুর গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

জানা যায়,  মহাসড়কে মাধবপুরগামী  ম্যাক্সী  ও  শায়েস্তাগঞ্জগামী ইমা গাড়ির মধ্যে মুখোমুখি  সংঘর্ষ হয় এতে ম্যাক্সীর মধ্যে থাকা ৫ জন যাত্রী আহত হয়।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেনের নেতৃত্বে  একদল পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code