শ্রীমঙ্গলে হাত-পায়ের পর মিললো নারীর মস্তকবিহীন দেহ, মাথা খুঁজছে পুলিশ

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১

শ্রীমঙ্গলে হাত-পায়ের পর মিললো নারীর মস্তকবিহীন দেহ, মাথা খুঁজছে পুলিশ

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পায়ের খণ্ডিত অংশ পাওয়ার একদিন পর মিলেছে এক নারীর মস্তকবিহীন দেহ। মাথা খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

 

মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকায় একটি বাগানের ঝোপ থেকে দেহের অংশটি উদ্ধার করেছে পুলিশ।

 

Manual3 Ad Code

এর আগে সোমবার (২১ জুন) সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচু ক্ষেতে একটি দেহের পায়ের খণ্ডিত অংশ পাওয়া যায়। পরে আশপাশের এলাকায় খোঁজ করে আধা কিলোমিটার দূরে দুটি বাঁশঝাড় থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।

Manual4 Ad Code

 

শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক কাশী চন্দ্র শর্মা বলেন, সকালে গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপের দিকে গেলে সেখানে একটি বস্তা দেখতে পান। সেখানে থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন। এই জায়গাটি কচু ক্ষেত থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত।

 

Manual8 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থল থেকে যে, মরদেহটি উদ্ধার করেছি সেটি একজন নারীর মরদেহ। এখনও মাথা পাওয়া যায়নি। নারীর পরিচয় এখনও মিলেনি। তার বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর হতে পারে।

 

Manual6 Ad Code

তিনি আরও বলেন, একটি বস্তার ভেতরে মরদেহটি রাখা ছিল। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাশি করছি। আলামতগুলো সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code