বাহুবলে গরু চরাতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

বাহুবলে গরু চরাতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

Manual4 Ad Code

বাহুবল সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে গরু চরাতে গিয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার চন্দছড়ি গ্রামের বাসিন্দা আফতাব মিয়া সকালে তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে চরাতে নিয়ে যান। গরু মাঠে দিয়ে বাড়িতে ফেরার পথে ধুলিয়াখাল থেকে মিরপুরগামী একটি ট্রাক চন্দছড়ি এলাকায় তাকে চাপা দিলে তিনি আহত হন।

 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code