হবিগঞ্জে একটি ব্রিজের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

হবিগঞ্জে একটি ব্রিজের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর উত্তর-দক্ষিণ ইউপির কালী দাস টেকা মোহাম্মদপুর এলাকায় একটি ব্রিজের জন্য দীর্ঘদিন যাবত দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজারো মানুষকে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বার বার অবগত করা হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। প্রতি বছরের ন্যায় এবারো বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ওই এলাকায় দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর।

Manual7 Ad Code

 

খোঁজ নিয়ে জানা যায়, ৩ নম্বর উত্তর-দক্ষিণ ইউপির সুঁটকি নদীর পশ্চিম পাড়ের বেড়িবাঁধ এলাকায় গড়ে উঠে মোহাম্মদপুর গ্রাম। যে গ্রামে বর্তমানে বসবাস করছেন দেড় থেকে দুই হাজার লোক। রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।

Manual3 Ad Code

 

মোহাম্মদপুর গ্রামের হাজারো মানুষের শুকনো মৌসুমে যাতায়াতে তেমন কোনো সমস্যা দেখা না দিলেও বর্ষা মৌসুমে পানি আসার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের দুর্ভোগ। খালে পানি জমে বর্ষায় তালিয়ে যায়। ফলে একটি ব্রিজের জন্য ব্যবহার করতে হয় নৌকা। প্রায় ৫ থেকে ৬ বছর আগে ওই খালটিতে এলজিএসপি ১ এর আওতাধীন দুই পাড়ে ইটের বক্সে করে ওপর দিয়ে খাটের রেলিং দিয়ে চলাচল করেন গ্রামবাসী। কিন্তু বর্ষার শুরুতেই কয়েকদিন ভারি বর্ষণ হলে উজান থেকে নেমে আসা পানির স্রোতে ভেঙে যায় ইটের বক্সসহ খাটের রেলিংগুলো। এর ফলে এ ব্রিজটি দিয়ে এখন আর চলাচল করা সম্ভব হচ্ছে না স্থানীয়দের।

 

এলাকাবাসীর দাবি, ওই খালে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করে যেন তাদের সমস্যা দূর করা হয়।

 

স্থানীয়রা বলছেন, ব্রিজটি নির্মাণ করা হলে মোহাম্মদপুর গ্রামবাসীর যাতায়াতের যেমন সুবিধা হবে তেমনি ছোট ছোট শিশু কিশোরদের লেখাপড়াসহ খেলাধুলার জন্য মাঠে যেতেও সমস্যা হবে না। এছাড়াও দোকান পাটের জন্য পরিবহন খচরও কমে আসবে।

 

স্থানীয় ইউপি সদস্য তৈয়ব আলী বলেন, বর্তমান সরকার দেশে ব্রিজ কালভার্ট নির্মাণ করে চলেছেন। কিন্তু মোহাম্মদপুর গ্রামের ব্রিজটি দীর্ঘদিন ধরে না হওয়ায় স্থানীয় গ্রামবাসী ভুগান্তির মধ্যে রয়েছেন। আশা করি দ্রুত এ ব্রিজটি নির্মাণ করা হবে। ব্রিজটি নিয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খানের সঙ্গে কথা হয়েছে।

 

বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি। এমনটা হলে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code