আজমিরীগঞ্জে সিএনজি চালকদের উপর হামলা, আহত ১০

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১

আজমিরীগঞ্জে সিএনজি চালকদের উপর হামলা, আহত ১০

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ সড়কে মিশুকচালকদের হামলায় ১০ জন সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হওয়া খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

 

শনিবার (২৬ জুন) হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কের যাত্রী উঠানো নিয়ে সিএনজি ও মিশুক চালকদের মধ্যে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, শনিবার দুপুরে আজমিরীগঞ্জের শুকরীবাড়ি সংলগ্নে যাত্রী উঠানো নিয়ে সিএনজি ও মিশুক চালকদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মিশুক চালকের পক্ষ নিয়ে হালিম ও শামিমের নেতৃত্বে ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের উপর হামলা চালায়।

 

Manual5 Ad Code

এতে মারাত্মকভাবে আহত হন, সিএনজি চালক মো: জিল্লুর রহমান (৩০), সেলু মিয়া (৩২), মো: নিয়ামুল হক (২৭), নবীন মিয়া (২৮) সহ ১০ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এসময় হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কে সিএনজি চলাচল বন্ধ হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার পস্তুতি চলছে বলে জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code