কমলগঞ্জে ডুবার পানিতে পড়ে মামা-ভাগনীর মৃত্যু

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

কমলগঞ্জে ডুবার পানিতে পড়ে মামা-ভাগনীর মৃত্যু

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ডুবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত শিশুরা ভানুবিল গ্রামের দিন মজুর জব্বার মিয়ার মেয়ে মীম আক্তার (৬) ও শ্যালক শুভ আহমেদ (৮)। নিহত শিশুরা সম্পর্কে মামা-ভাগনী।

 

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিগাঁও জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জব্বার মিয়া। এ সময় সেচের পানির একটি ডুবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডুবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

এদিকে মামা শিশু শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডুবার পানিতে ভেসে থাকতে দেখেন তার আত্মীয়রা। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকেও মৃত ঘোষণা করেন।

 

Manual2 Ad Code

ঘটনার খবর শুনে শিশুটির পিতা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code