‘মগবাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, জঙ্গি সংশ্লিষ্টতা নেই’

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২১

‘মগবাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, জঙ্গি সংশ্লিষ্টতা নেই’

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যদি জঙ্গি সংশ্লিষ্টতা থাকতো, তাহলে ঘটনাস্থলে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং মানুষ ক্ষতবিক্ষত হয়ে যেত। এটা গ্যাস চেম্বার থেকে বিস্ফোরণ হতে পারে। তবে সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।’

 

Manual2 Ad Code

এ সম্পর্কি সংবাদ

 

Manual4 Ad Code

সাতজন মৃত্যুর তথ্য জানালেও দুর্ঘটনার কারণ জানতে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে, আহতের সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করছি ৩৯ থেকে ৪০ জন হবে বলে জানান তিনি।

 

Manual7 Ad Code

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি।

 

ভবন ধসে পড়ার শঙ্কা

এদিকে, মগবাজারের ওয়্যারলেস গেটে বিকট শব্দে ঘটা বড় আকারের বিস্ফোরণের উৎসস্থলের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ আশঙ্কার কথা জানান।

 

তিনি জানান, এটি এই মুহূর্তে চরম ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আমরা নিজেরাও ঝুঁকির মধ্যে কাজ করছি। উৎসুক জনতা যারা আছেন তারা একটু দূরে অবস্থান নিলে ভালো হয়।

 

এই কর্মকর্তা আরও জানান, ওয়ারলেস গেটের কাছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নিচতলা অনেকাংশে দেবে গেছে। এই ভবনে থাকা শরমা হাউজসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর নিচ তলায় বেঙ্গল মিটের একটি শোরুম ছিল। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual5 Ad Code

 

বিস্ফোরণ কী কারণে হয়েছে, আপনাদের ধারণা কী? এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এটি এখনো আমরা কোনোভাবেই ডিটেক্ট করতে পারছি না। তবে ধারণা করছি এটি গ্যাস জমে থাকার কারণে কোনো বিস্ফোরণ হতে পারে। তবে এটি এমন এক বিস্ফোরণ, আমরা এ যাবৎ এমনটা দেখিনি। বাংলাদেশে এটা আর কখনো হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code