কমলগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

কমলগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

নিহত রুনা বেগম আলনিগর ইউনিয়নের লাংলিয়া গ্রামের আব্দুল আলীমের ছোট মেয়ে। ছোটকালেই মা-বাবা মারা গেলে দুই বোন ও এক ভাই নিয়ে তাদের সংসার।

 

Manual7 Ad Code

নিহত রুনার বড় ভাই আব্দুস ছামাদ জানান, তার বোন রানা নামে একটি ছেলের সঙ্গে ফেসবুকে দীর্ঘদিন ধরে প্রেম করতো। ছেলেটির সঙ্গে তার বোনের সম্পর্ক গড়ে উঠে। গতকাল তার বোনের সঙ্গে ছেলেটির ঝগড়া হয়। সেই জেরেই রাতের কোনো এক সময় সবাই ঘুমিয়ে পড়লে মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

তিনি বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারে না। ছেলেটির প্ররোচনাতেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমি থানায় মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। লিখিত অভিযোগও করবো।

 

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় জানান, সকাল ১০ টার দিকে মেয়েটির বড় ভাই আব্দুস ছামাদ থানায় এসে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান।

 

তিনি আরো জানান, মেয়েটির মোবাইলটি সিজ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রেমের সম্পর্কের কারনে অভিমানে মারা যাবা কথা বললেও ছেলেটির পরিচয় তারা জানে না। মেয়েটির বোন বলেছে ছেলেটিকে দেখলে চিনবে।

 

এসআই বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code