মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাক খাদে, বিএনপি নেতাসহ নিহত ২

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাক খাদে, বিএনপি নেতাসহ নিহত ২

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যাওয়ায় এক বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ। তার বাড়ি উপজেলার বরমচাল ইউনিয়নে।

 

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফল ও সবজিবোঝাই একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মিনিট্রাকে থাকা কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজসহ দুজন নিহত হন।

 

পরে আশঙ্কাজনক অবস্থায় চালকসহ তিন জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual7 Ad Code

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, ফল ও সবজিবোঝাই মিনিট্রাকটি ঢাকা থেকে আসছিল। আহত ও নিহত ব্যক্তিরা সবাই মিনিট্রাকের আরোহী ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code