সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ মানাতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকেই জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।
জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ডও করা হয়েছে।
সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন হবিগঞ্জর জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, করোনা সংক্রামণ প্রতিরোধে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধিনিষেধ নিশ্চিতকল্পে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও জনপ্রতিনিধিবৃন্দ একযোগে কাজ করছেন।
Design and developed by ওয়েব হোম বিডি