অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

শনিবার (০৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হ‌লেন- অ্যাম্বু‌লেন্সের চালক সিরাজগ‌ঞ্জের উল্লাপাড়ার চালা গ্রা‌মের আল মামু‌নের ছে‌লে সাদ্দাম হো‌সেন (২৯), ক্যানসার আক্রা‌ন্ত চট্টগ্রাম ই‌পি‌জে‌ডের ত্রিপোর্ট এলাকার মোক‌সেদের স্ত্রী ফ‌রিদা (৩৬), নিহত ফ‌রিদার মে‌য়ে মা‌রিয়া আক্তার (১৫), একই এলাকার ই‌লিয়া‌সের স্ত্রী এবং নিহত ফ‌রিদার আত্মীয় ফের‌দৌসী বেগম (৪০), চাল‌কের সহকা‌রী ও সিরাজগ‌ঞ্জের সলঙ্গা থানার রানীনগর গ্রা‌মের রাজ্জাক মন্ড‌লের ছে‌লে জু‌য়েল (২৮)।

 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চট্টগ্রাম থে‌কে অ্যাম্বু‌লেন্সে করে ক্যানসার আক্রান্ত ফ‌রিদা‌কে তার স্বজনরা সিরাজগ‌ঞ্জের এনা‌য়েতপুর খাজা ইউনুছ আলী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে থেরাপি দি‌তে নি‌য়ে যা‌চ্ছিল। এ সময় উপজেলার হাতিয়া এলাকায় ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও সাতজন।

 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।

Manual5 Ad Code

 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল ফাঁ‌ড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রও একজন মারা গে‌ছে। ত‌বে এখনো তার প‌রিচয় পাওয়া যায়‌নি।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code