এমপি আবু জাহিরকে বিএসএমএমইউতে স্থানান্তর, করোনায় আক্রান্ত স্ত্রীও

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

এমপি আবু জাহিরকে বিএসএমএমইউতে স্থানান্তর, করোনায় আক্রান্ত স্ত্রীও

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্যের স্ত্রী হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

Manual2 Ad Code

 

আলেয়া আক্তার আগের দিন নমুনা দিলে শনিবার (০৩ জুলাই) তিনি আক্রান্ত হয়েছেন বলে জাতীয় সংসদ থেকে জানানো হয়। তিনি ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন।

Manual3 Ad Code

 

তিনি নিজেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

Manual2 Ad Code

 

অন্যদিকে শনিবার দুপুরে এমপি আবু জাহিরকে ন্যাম ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরও গত শুক্রবার দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হন এমপি আবু জাহির।

 

এদিকে এমপি আবু জাহির ও তার স্ত্রীর সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলাজুড়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলে জানা গেছে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code