বড়লেখায় ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

বড়লেখায় ঘুমন্ত স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জেরে শ্বশুড়বাড়িতে ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন ঘাতক স্বামী। এতে রহিমা বেগমের শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে।

 

রোববার (০৪ জুলাই) সকালে উপজেলার রতুলী গাংকুল গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ রহিমা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এ ঘটনায় অভিযুক্ত স্বামী শিপন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার পশ্চিম হাতলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রহিমা বড়লেখার গাংকুল গ্রামের রফিক মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শিপন আহমদ একই উপজেলার রতুলী আরেঙ্গাবাদ গ্রামের মুকুল মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

দগ্ধ রহিমার ভাই রাজু আহমদ বলেন, প্রায় তিন বছর আগে শিপনের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার ওপর নির্যাতন চালাতেন দুলাভাই। তাদের দুই বছরের একটি ছেলে রয়েছে।

Manual6 Ad Code

 

সম্প্রতি আমার বোনকে মারধর করেন স্বামী শিপন ও তার পরিবারের লোকজন। এ কারণে মাসখানেক আগে বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসি। নির্যাতনের বর্ণনা দিয়ে রহিমা শ্বশুরবাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। পরে বিষয়টি মীমাংসা করে দেন গ্রামের লোকজন। এরপর থেকে রহিমা আমাদের বাড়িতে থাকেন।

 

রাজু আরও বলেন, আমার বোনজামাই পেশায় মোটরসাইকেল মেকানিক। শনিবার রাতে কাজ শেষে আমাদের বাড়িতে আসেন। ভোরে ঘুম ভাঙার আগেই রহিমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে বোনের চিৎকারে ঘরের লোকজন উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু এর আগেই রহিমার শরীরের অধিকাংশ পুড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

 

চিকিৎসকরা রহিমাকে আইসিইউতে রাখার কথা বললেও আইসিইউ সংকট রয়েছে বলে জানানো হয়। এখন তাকে বাঁচানোর কোনো উপায় দেখছি না।

 

পুলিশ জানায়, শনিবার ভোরে রহিমার চিৎকারে বাড়িতে দৌড়ে যান এলাকার লোকজন। এর আগেই রহিমার শরীর ঝলসে যায়। তাকে বাঁচানোর প্রাণান্তর চেষ্টায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন।

 

স্থানীয়দের অভিযোগ, বখাটে হিসেবে এলাকায় পরিচিত শিপন। তার চলাফেরাও খারাপ লোকদের সঙ্গে। আর স্ত্রীকে নির্যাতনের বিষয়টি অনেক পুরনো ঘটনা। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি না শুধরানোয় বাবার বাড়ি চলে যান স্ত্রী। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়ে পালিয়ে যান শিপন।

 

Manual8 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পরিবারিক কলহের জেরে শিপন পেট্রল ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন।

 

Manual7 Ad Code

ওসি বলেন, এ ঘটনায় রহিমার বাবা থানায় মামলা দায়ের করেছেন। শিপনের মা, দুই ভাই, চাচাতো ভাইকে আটক করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code