লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জে ৭৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জে ৭৮ হাজার টাকা জরিমানা

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

Manual1 Ad Code

 

রোববার (০৪ জুলাই) সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার।

 

Manual8 Ad Code

জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন ছিল।

 

Manual1 Ad Code

রোববার সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধিনিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০ ব্যক্তিকে ৭৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

জেলা প্রশাসন থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code