করোনায় শায়েস্তাগঞ্জে সাবেক শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

করোনায় শায়েস্তাগঞ্জে সাবেক শিক্ষকের মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. জবরু মিয়া তালুকদার (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (০৪ জুলাই) দুপুরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মো. জবরু মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মারফত উল্লা তালুকদারের ছেলে।

 

Manual1 Ad Code

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার।

 

পারিবারিক সূত্রে জানা যায়, জবরু মিয়া বেশ কিছুদিন যাবৎ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। গত শুক্রবার নমুনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। শনিবার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code