বিধিনিষেধ অমান্য: মৌলভীবাজারে ৩৫ জন গ্রেপ্তার, জরিমানা

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১

বিধিনিষেধ অমান্য: মৌলভীবাজারে ৩৫ জন গ্রেপ্তার, জরিমানা

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : কঠোর লকডাউনের চতুর্থদিনে বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় মৌলভীবাজারে আরও ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ২২টি অভিযান পরিচালনা করে ১৬৫ মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ৭০ হাজার ২৫০ টাকা।

 

Manual2 Ad Code

রোববার (০৪ জুলাই) লকডাউনের চতুর্থদিনে সকাল ১০টা থেকে সন্ধা ৫ পর্যন্ত শহরের শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

 

Manual6 Ad Code

এর আগে শনিবার (০৩ জুলাই) তৃতীয় দিনে কঠোর লকডাউন বাস্তবায়নে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় ১৮২ জন ব্যক্তিকে মামলা ও ৫১ জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

 

এসময় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক শহরের বিভিন্ন স্থানে মোট ৯২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code