করোনায় রাজনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

করোনায় রাজনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা (৪৭) মৃত্যুবরণ করেছেন।

 

Manual8 Ad Code

বুধবার (০৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Manual3 Ad Code

জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে গত ২৭ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে কয়েকদিন আগে রাজধানীর সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে তাকে রাখা হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

তাঁর স্বামীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। লায়লার স্বামী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আলিফ লায়লা করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার রাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পারি তার মৃত্যু হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code