জুস কারখানায় জ্বলছে আগুন, মৃত্যু পেরোলো ৫২

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

জুস কারখানায় জ্বলছে আগুন, মৃত্যু পেরোলো ৫২

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

শুক্রবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকেও ওই কারখানায় ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Manual4 Ad Code

 

এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানার নিচতলায় এ আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনটির অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

 

শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৯ জনের পোড়া লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগের রাতে মারা যাওয়া তিনজনসহ নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে। এর মধ্যে বেশিরভাগই পোড়া লাশ। চেনার কোনো উপায় নেই।

 

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্মণ জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর সাততলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভবনের ওপরের দুই ফ্লোরে এখনো আগুন জ্বলছে। সেজন্য নেভানোর কাজ চলছে। ধ্বংসস্তূপে তল্লাশিও এখনো শেষ হয়নি।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code