নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও সিটিটিসি’র

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও সিটিটিসি’র

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

Manual1 Ad Code

 

রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলছে এ অভিযান।মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরি বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code