সন্দেহে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান, বিস্ফোরণের বিকট শব্দ

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১

সন্দেহে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান, বিস্ফোরণের বিকট শব্দ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে মিয়া বাড়ি ঘিরে রেখেছে সোয়াত, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

Manual6 Ad Code

 

আব্দুল্লাহ আল মামুন নামের নব্য জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি শেষে বোমা নিস্ক্রিয় ইউনিট ওই বাড়িতে নোয়াগাঁও হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় অভিযান চালাচ্ছে। এরই মধ্যে তিনটি বোমা নিস্ক্রিয় করেছে বোম ডিপোজাল ইউনিটের সদস্যরা।

 

আরও পড়ুন : নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও সিটিটিসি’র

 

স্থানীয় এলাকাবাসীর সূত্র ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জানিয়েছেন, নোয়াগাঁও এলাকায় ফজলুল হকের মালিকানাধীন মিয়া বাড়ি নামে পরিচিত ওই বাড়িতে মসজিদ ও মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন আবদুল্লাহ আল মামুন। এ সুবাদে সে নব্য জঙ্গী সদস্য সংগ্রহ ও বোমা বানানোর আস্তানা গড়ে তুলেছিল। আবদুল্লাহ আল মামুন লালমনির হাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করলে রোববার ১১ জুলাই সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। রাত নয়টার পর ঢাকা থেকে এসে সোয়াত, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি অভিযানে যোগ দেয়।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

তবে ওই বাড়িতে কতজন জঙ্গি আছে বা বোমা তৈরীর আস্তানায় কি পরিমান বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম রয়েছে তা এখনো জানা যায়নি।

Manual2 Ad Code

 

অভিযান শেষে সোয়াত, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে প্রেস বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code