মাধবপুরে গাঁজা বিক্রেতা তিন বোনসহ আটক ৪

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

মাধবপুরে গাঁজা বিক্রেতা তিন বোনসহ আটক ৪

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে গাঁজা পাচারের সময় তিন বোনসহ চারজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৭ জুলাই) ধর্মঘর-জগদীশপুর সড়কের দুর্লভপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

Manual1 Ad Code

আটকরা হলেন- ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন, সাফিয়া খাতুন ও পুতুল বেগম এবং চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া।

 

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, শনিবার সকালে দুর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে বিজিবির একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। পরে চালক ও তিন বোনকে আটক করা হয়।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code