বড়লেখা ও জুড়ী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

বড়লেখা ও জুড়ী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি : করোনা মহামারিতে রোগীর অক্সিজেন-সংকট নিরসনে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

 

Manual7 Ad Code

শনিবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স দুটিতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

Manual6 Ad Code

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত লায়লা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে জুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রঞ্জিতা শর্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

 

প্রসঙ্গত, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যুক্ত ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হলো মোট ২৬টি। জুড়ীতে ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডার হলো মোট ২২টি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code