বাহুবলে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আটক

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১

বাহুবলে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আটক

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবলের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Manual5 Ad Code

 

রোববার (১৮ জুলাই) ভোরে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

 

Manual1 Ad Code

আটককৃত আব্দুল হান্নান বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে।

 

এর আগে, গত ১৮ই মার্চ রাতে ভাড়া বাসায় অঞ্জলি মালাকার এবং তার মেয়ে পূজা দাসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের স্বামী সন্দীপ দাস বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code