সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে চুনারুঘাটে আসল র্যাব’র হাতে ধরা পড়ল শেখ কামাল হোসাইন নামের ভূয়া ‘র্যাব অফিসার’ পরিচয়দানকারী এক প্রতারক।
সোমবার (১৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) সোমেন মজুমদার।
এর আগে রোববার (১৮ জুলাই) দুপুর ২টায় অভিযান চালিয়ে চুনারুঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
এ সময় তার নিকট হতে ৩টি ফ্রেমে বাধাই করা র্যাবের ছবি, একসেট র্যাব’র ইউনিফর্ম, ১টি সীমকার্ডসহ মোবাইল মোবাইল সেট ও নগদ ১৯ হাজার টাকা জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃত শেখ কামাল হোসাইন (৪২) চুনারুঘাট থানা এলাকার আমতলা গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত কামাল হোসাইন দীর্ঘদিন থেকে র্যাবের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন রকম প্রতারণা করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে পেনাল কোড আইন; ১৮৬০ এর ১৭০/৪০৬/৫০৬ ধারা মূলে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি