শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার দায়ে বন্ধু গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার দায়ে বন্ধু গ্রেপ্তার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার শ্রীমঙ্গলে শরীফ নামে এক যুবককে হত্যার ঘটনায় বন্ধু সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual4 Ad Code

গ্রেফতার নাসির উদ্দিন খান সজীব শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ এলাকার আলমগীর হোসেন খানের ছেলে।

Manual3 Ad Code

 

আরও পড়ুন : শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবক খুন, মৃত্যুর আগে জানালেন খুনির নাম

 

Manual1 Ad Code

জানা গেছে, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের নিকট একটি খেলার মাঠে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্ধু সজীবের ছুরিকাঘাতে শরীফ মারা যান। মৃত্যুর আগ মুহূর্তে শরীফ নিজের নাম এবং সজিব নামে তার বন্ধু ছুরিকাঘাত করেছে বলে জানায়।

Manual4 Ad Code

 

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, মৃত্যুর আগ মুহূর্তে শরীফের দেয়া জবানবন্দির সূত্র ধরেই মূল আসামিকে ধরতে অভিযানে নামে পুলিশ। ঘটনার ৩১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সজীবকে গ্রেফতার করে পুলিশ।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন জানান, গতকাল রোববার দুপুরে নিহত শরীফের মা দিলারা বেগম বাদী হয়ে শান্তিবাগ এলাকার নাসির উদ্দিন খান সজীবকে আসামি করে মামলা দায়ের করেন।

 

ওসি আব্দুস ছালেক আরো জানান, ধারণা করা হচ্ছে, সজীব ট্রেন যোগে আত্মগোপনে যাওয়ার জন্য রেলস্টেশনে গিয়েছিল। শরীফ এবং সজীব তারা ভালো বন্ধু ছিল জানা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code