সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১
ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বড় বোনের দায়ের কোপে ১৫ বছর বয়সী ছোট বোন রুমানা আক্তার নিহত হয়েছেন। সোমবার সকালে (১৯ জুলাই) এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনকে আটক করেছে পুলিশ।
নিহত রুমানা সদর উপজেলার পইল গড়েরপাড় গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও পইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। আটকের নাম শাবানা আক্তার। তিনি মানসিক ভারসাম্যহীন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, সোমবার সকালে ঘরে খেলা করছিলেন শাবানা ও রুমানা। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে দুই বোনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে ছোট বোন রুমানাকে কুপিয়ে জখম করেন শাবানা।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে রুমানা মারা যান।
Design and developed by ওয়েব হোম বিডি