সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাটে স্বামীর হাতে স্ত্রী সোহেলা আক্তার ইমা খুন হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সোমবার (১৯ জুলাই) রাতে ঘটনাটি চুনারুঘাটের উবাহাটা ইউপির উলুকান্দি গ্রামে ঘটে। এদিকে অভিযুক্ত ঘাতক স্বামী আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, স্বামী স্ত্রী উভয়েই অলিপুর প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। ঈদ বোনাসের টাকা নিয়ে ওই দিন রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী সোহেলা তার স্বামীকে মারধর শুরু করলে স্বামী আলাউদ্দিনও তাকে মারধর করেন। এক পর্যায়ে স্ত্রীকে গলায় ওড়না দিয়ে পেছিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং স্টোক করে মারা গেছে বলে প্রচার করে।
সকালে সোহেলার বাড়ির (শ্বশুর বাড়ির) লোকদের স্টোক করে মারা যাওয়ার কথা বলে ফোন করে সে। পরে তারা বাড়িতে গেলে ঘাতক স্বামী পালিয়ে যায়। এতেই সন্দেহের তীর ঘাতক স্বামীর দিকে যায়। তাদের ফাতেহা আক্তার নামে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ও তদন্তে মূল রহস্য বেড়িয়ে আসবে। আটক স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি