কমলগঞ্জে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

কমলগঞ্জে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

Manual4 Ad Code

প্রতীকী ছবি

 

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

 

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউপির মদনমোহনপুর চা বাগানের লছমীপাড়া এলাকায় নিজ বাড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

অভিযুক্ত নয়ন ছত্রী মদনমোহনপুর চা বাগানের লছমী পাড়ার চা শ্রমিক সরবন ছত্রীর ছেলে।

 

ভুক্তভোগী জানান, মাধবপুর হাইস্কুল থেকে গত বছর এসএসসি পাশ করা ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল নয়ন ছত্রী নামের বখাটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করে আসছিল।

Manual8 Ad Code

 

ভুক্তভোগীর বাবা বলেন, শুক্রবার সন্ধ্যায় মেয়ে হাড়ি-পাতিল ধৌত করার জন্য বাড়ির কুয়ায় যায়। এ সময় বখাটে নয়ন ছত্রী মেয়েকে পেছন থেকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে ছোট ছেলে এগিয়ে গেলে বখাটে নয়ন পালিয়ে যায়। রাতেই বখাটের পরিবারের কাছে সালিশ নিয়ে গেলে আমার পরিবারের ওপর হামলার চেষ্টা চালায়। শনিবার (২৪ জুলাই) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

 

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবার আমার কাছে এসেছিলো এ ঘটনায় উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছি।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code