নবীগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২১

নবীগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

Manual5 Ad Code

ফাইল ছবি

 

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুজাখাইর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গুজাখাইর মাঠে লম্বাহাটি ও পশ্চিমহাটির যুবকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে লম্বাহাটি দলের এক খেলোয়াড় মাঠ থেকে উঠে যান। নিয়ম অনুযায়ী ৫ মিনিট পর তিনি পুনরায় মাঠে নামার নিয়ম থাকলেও দুই মিনিট পরই তিনি মাঠে নামতে চান। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

Manual7 Ad Code

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হন। পরে গ্রামের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

 

Manual1 Ad Code

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নূরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম, কুদরত উল্ল্যার ছেলে সাদিকুর রহমান ও নূর খাঁ’র ছেলে মুহিন খাঁ’কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code