শায়েস্তাগঞ্জে কুরিয়ার সার্ভিসের সিন্দুক কেটে টাকা চুরি, সহকারী আটক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

শায়েস্তাগঞ্জে কুরিয়ার সার্ভিসের সিন্দুক কেটে টাকা চুরি, সহকারী আটক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জে রেইনবো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সিন্দুক কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক ও চুরি হওয়া ৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

আটককৃত হামিম মিয়া ওই কুরিয়ার সার্ভিসের একই শাখার পার্সেল সহকারী। তিনি খুলনার তেরখাদা উপজেলার দক্ষিণ খুশলা গ্রামের আদম মোল্লার ছেলে।

Manual1 Ad Code

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড নামে ওই কুরিয়ার সার্ভিসের শায়েস্তাগঞ্জ শাখার সিন্দুক কেটে টাকা চুরির ঘটনাটি সোমবার (২৭ জুলাই) রাতে পুলিশকে জানান শাখা ম্যানেজার খান মুজাহিদুর রহমান। তিনি তাৎক্ষণিক ৬ লাখ ৩০ হাজার টাকা চুরির লিখিত অভিযোগ করেন। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। রাতেই ওই শাখার পার্সেল সহকারী হামিম মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি চুরির দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে ৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

Manual6 Ad Code

ওসি আরো জানান, মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে হামিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code